মহম্মদপুরে নববিবাহিত করিমের রহস্যজনক মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে রেজাউল মোল্লার ছেলে করিম (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। এক সপ্তাহ আগে বিয়ে করেন করিম। রাতে স্ত্রীকে নিয়ে নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন তিনি।
আজ রবিবার (৩০নভেম্বর) ভোরে করিমকে অচেতন অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, করিমের নাকে রক্ত ছিল এবং শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত করিমের মা বলেন,আমার ধারনা নতুন বৌ আমার ছেলেকে বালিশ চাপা দিয়ে খুন করছে।
নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন,স্বামী সহবাসের জন্য জোরাজুরি করলে,আমি অসুস্থ থাকায় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি।সকালে ঘুম থেকে ওঠে তাকে ডাকলে কোন সাড়া না পাওয়ায় শ্বাশুরীকে জানায়,পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে স্বজনরাও সঠিকভাবে জানাতে পারেননি কীভাবে বা কোন পরিস্থিতিতে করিমের মৃত্যু হয়েছে।
মহম্মদপুর থানা,অফিসার ইনচার্জ দৈনিক সকালের সময় কে বলেন,পরিবারে অভিযোগের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন,সুরতহাল রিপোর্ট (ময়নাতদন্ত রিপোর্ট) না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এটা কি শুধুই মৃত্যু নাকি খুন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার