ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-১১-২০২৫ বিকাল ৫:৩৪

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন সংগ্রামের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর প্রেসক্লাবে এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল তিনটায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের বিপুল সংখ্যক প্রতিনিধির উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে গভীর বিষাদের হলেও আশাবাদেরও।

মাহফিলে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, শক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ মুনাজাত করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করেন।

দোয়ার আগে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাব তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুরের সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু ও সাংবাদিক আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক দৃঢ়তম নাম। আজ তার অসুস্থতা আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসীকেও দোয়া করার আহ্বান জানাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—
সাংবাদিক শরিফ আহমেদ শামীম, আবিদ হোসেন বুলবুল, আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম কাঞ্চন, নাশিদ আহমেদ তুষার ও কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অসংখ্য সাংবাদিক।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত