ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মিটফোর্ড হাসপাতালে কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৫ বিকাল ৬:৪৯

গুরুতর অসুস্থ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আজ রবিবার (৩০.১১.২৫ ইং) যোহরবাদ মিটফোর্ড হাসপাতাল কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডা. মো. মেহেদী হাসান সাকিব এবং সদস্য সচিব ডা. সাদবিন নেওয়াজ-এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. আসিফুর রহমান সৈকত, সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. এস.এম.এ. মাহাবুব মুন্না, এবং সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মুনজুর রশিদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ডা. শাহীন রেজা, ডা. মশিউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক ডা. মোস্তাকিম বিল্লাহ অর্থি, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাকিল আল মামুন। দোয়া মাহফিলে অংশ নেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাফি, শাহরিয়ার, রাসেল, ইমন, রাব্বি, মারুফ, রেজা, রাফি, মাহিন, কাইফুল, মাহাথির, নাদিম, তামিম, তানজিম, আকাশ, জিম, মাসুমসহ আরও অনেকে। হাসপাতালের সর্বস্তরের ডাক্তার, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য মোনাজাত করা হয়।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল