ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক বাংলার ডাকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৫ রাত ১১:২৪

গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার “দৈনিক বাংলার ডাক” এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত হয়। “সত্য প্রচারে নির্ভীক” শ্লোগানকে ধারণ করে দীর্ঘ ১৭ বছরের পথচলার সাফল্যকে সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন জনাব এম নজিম উদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী ও চেয়ারম্যান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
উদ্বোধক ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
* মোঃ নাজমুল হোসেন, সিআইপি।
* জনাব নূর হাকিম, সম্পাদক, সকালের সময়।
* প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, চেয়ারম্যান, বুরো অফ বিজনেস রিসার্চ।
* প্রফেসর মীর মোহাম্মদ মোতাহার হাসান, প্রক্টর, নর্দান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
* সৈয়দ আলমগীর, কর্পোরেট আইকন।
* মোঃ মুস্তাফিজুর রহমান পাটুয়ারি, ব্যবস্থাপনা পরিচালক, নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল, সাভার।
* অ্যাডভোকেট উম্মে হাবিবা, নির্বাহী সম্পাদক, দৈনিক বাংলার ডাক।

প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট মোঃ আব্বাস উদ্দিন, সাবেক সভাপতি, টেক্সেস বার, ঢাকা। এ ছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন


বক্তারা দৈনিক বাংলার ডাক–এর ১৭ বছরের সাহসী পথচলার প্রশংসা করেন এবং সংবাদপত্রটির সত্যনিষ্ঠ অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। বক্তৃতায় পত্রিকা পরিচালনায় সম্পাদক ও প্রকাশক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকীর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। এছাড়া নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট উম্মে হাবিবার অক্লান্ত পরিশ্রম ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে পত্রিকাটি আজকের অবস্থানে এসেছে—এ কথাও বক্তারা তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল