বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিজি হেলথকেয়ারের বিশেষ দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় টিজি হেলথকেয়ারের উদ্যোগে আয়োজন করা হলো এক বিশেষ দোয়া মাহফিল। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা. মাহফুজুল হক চৌধুরীর ব্যক্তিগত আগ্রহ ও সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হয় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে।
দোয়া মাহফিল শেষে মেডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আস্থা ও আশার প্রতীক। তাঁর সুস্থতা কামনা করা রাজনৈতিক দায়িত্ব নয়—এটি মানবিক কর্তব্য। আমরা টিজি হেলথকেয়ার পরিবার আন্তরিকভাবে তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, টিজি হেলথকেয়ার শুধু একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানই নয়, এটি সামাজিক ও মানবিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে থাকে। এই বিশেষ আয়োজনও সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে জানান তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর বিএনপির সিনিয়র জয়েন্ট কনভেনার এনায়েত হাফিজ, টিজি হেলথকেয়ারের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা