তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
সোমবার সকালে তিতাস গ্যার এর প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর অভিষেক ও শপথ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, বিএনপি -এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল -এর প্রধান সমন্বয়ক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম নীরব, ঢাকা -১২ -এর বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এবং খন্দকার জুলফিকার মতিন, সভাপতি, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সহ শ্রমিক দলের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-১৯৪০)-এর সভাপতি, জনাব খন্দকার জুলফিকার মতিন উক্ত অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সভা শুরু করেন। তিনি তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসে বিভিন্ন উদ্যোগের কথা বলেন। এছাড়া, তিতাস গ্যাসের কর্মপরিবেশ ঠিক রাখতে সকলে মিলিমিশে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ নবনির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর কমিটিকে অভিনন্দন জানান। তিনি জ্বালানী সেক্টরের সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাসের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া, তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসকল্পে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে গুরুত্বআরোপ করেন। তিনি তিতাসের শ্রমিক-মালিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং এ সম্পর্ক আরো উন্নতিকল্পে তাঁর দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নজরুল ইসলাম খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও তিতাস গ্যাসের অতীত উজ্জল ইতিহাসের স্মৃতিচারণ করেন। জ্বালানী সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ভাবমূর্তি উজ্জল করার বিষয়ে গুরুত্বআরোপ করেন।
পরিশেষে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-১৯৪০)-এর সভাপতি, জনাব খন্দকার জুলফিকার মতিন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
এমএসএম / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied