ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কারিগরি শিক্ষায় করুণ নেতৃত্ব

কারিগরি শিক্ষার প্রবার, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশগত সমস্যা মূল চ্যালেঞ্জ


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৮-৩-২০২৬ বিকাল ৫:৫২

বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন, আট লক্ষাধিক সদস্য প্রকৌশলীর সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। এই সংগঠনের ডিপ্লোমা প্রকৌশলীগণ দেশের অবকাঠামো এবং উন্নয়নের ৮০ থেকে ৮৫% কাজ করে থাকেন। দেশ ও দেশের মানুষের জন্য জাতি গঠনে সরাসরি কাজ করেন বিধায় ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বলা হয় গণপ্রকৌশলী। দেশ ও জাতির প্রয়োজনে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানোন্নয়ন ও সামাজিক মর্যাশ নিশ্চিতকরণে ১৯৭৬৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারিভাবে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদসমূহে কর্মরত ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণীর পদমর্যাদা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেন। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিখ সকল পথগুলোকেও দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেন। বিগত ২৫-০৫-৬৮ তারিখে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, একটি পত্র জারি করেন যেখানে বলা হয় "গত ১৫-০২-৯৮ ইং তারিখে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৪ (চার) বছরে রূপান্তর করার সদয় যোষণা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।" পরবর্তীতে সরকারি কমিটি গঠন করে যাচাই বাছাই করে, ২০০০ সালে ব্যাপক আন্দোলন এর মুখে ডিপ্লোমা ইন ইঞ্জিনিযারিং কোর্স কে চার বছর মেয়াদি করা হয়। অর্থাৎ বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ০৪ (চার) বছর মেয়াদি, তাদের চাকরির অবস্থান ২য় শ্রেনীর পদমর্যাদায় এবং বেতন স্কেল ১০ম গ্রেড এ সকল বিষয় শতভাগ মিমাংসিত।
বুয়েট, চুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হটাৎ করেই দাবী জানায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডের। পদে চাকুরির আবেদন করার জন্য। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিউল আদম বলেন "১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষনের প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মোঃ রবিউল আজম গাজীপুর জেলা নির্বাহী কমিটির ২০১৯-২০২১ টার্ম নির্বাচনে সমাজ কল্যান সম্পাদক পদে নির্বাচিত হন এবং ২০২৫-২০২৫ টার্ম নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়ে অত্যন্ত সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন। মোঃ রবিউল আজম, ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে বারি-রি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সমগ্র কৃষি ইউনিটকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। গাজীপুর জেলা আইডিবি'র প্রভাবশালী এই নেয়া ১৭ জুলাই ২০২১ সাল থেকে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ গাজীপুর জেলা শাখার সদস্য সচিবের দায়িত্বে। থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর বিভিন্ন দাবী আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
তিনি বলেন "২০০৮ সালের সরকারী প্রজ্ঞাপনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার দুই ভাবেই বলা হয়েছিলো। ২০২০ সালের সর্বশেষ বিএনবিসি কোড অনুসারে কাজ সুপারভিশন করলে উপ-সহকারী প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত সকলেই সুপারভাইজার। ২০২০ সালের বিএনবিসি গেজেট অনুসারে ২০০৮ সালের গেজেট এর কার্যকারিতা এখন নেই। ২০০৮ সালের গেজেট ২০১২ সালে জানাজানি হলে ২০১৩ সালে উপ-সহকারী প্রকৌশলী পদকে সুপারভাইজার করার চক্রান্ত হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রবণ আন্দোলনের মুখে তা করতে পারে নি। বাংলাদেশের আপামর জনগণ বুয়েট, চুয়েট, কুয়েটসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করা ডিগ্রি ইঞ্জিনিয়ার যাদেরকে মেধাবি বলে জানেন, বারবার তাদের এই ঘৃনা চক্রান্ত তাদের পড়াশোনার মান কে প্রশ্নবিদ্ধ করে। ডিগ্রি ইঞ্জিনিয়াররা বলছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ান, আবার তারা নিজেরাই সেই। টেকনিশিয়ান পোস্টে আবেদন করার যোগ্যতা চেয়ে আন্দোলন করছেনা।" মেধাবী ডিপ্লোমা প্রকৌশলী মোঃ রবিউল আজম, আইডিইবি'র সমাজ ও প্রযুক্তি বিষয়ক মাসিক পত্রিকা "কারিগর" এ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবা পেশাগত দাবী আদায়ের বিষয়ে লিখে থাকেন। তিনি বিভিন্ন জাতীয় পত্রিকাতে নিয়মিত কলাম লেখালেখির মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের নেতা মোঃ রবিউল আজম, আইডিইবি'র মনোনয়ন নিয়ে কৃষি মন্ত্রণালয়ের এযাবৎকালের একমাত্র ডিপ্লোমা প্রকৌশলী প্রতিনিধি হিসেবে National Institute of Solar Energy প্রতিষ্ঠানে International Training Programme on Solar Energy Technologies বিষয়ে ১৬ সেপ্টেম্বর ২০১৯ থেকে ১৪ অক্টোবর ২০১৯ পর্যন্ত ভারতে প্রশিক্ষন সমাপ্ত করেন। তিনি বলেন "বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) নীতিমালা, ২০২৬ অনুযায়ী পলিটেকনিক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। নীতিমালার অনুচ্ছেদ ৬/৬ অনুযায়ী, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখন BNQF Level 6-এর অন্তর্ভুক্ত। এই কোর্স সম্পন্ন করতে ন্যূনতম ১৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখন আন্তর্জাতিক মানের 'লেখেল ৬' অযাসায়। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আরো বেশী আধুনিক এবং যুগোপযোগী করতে হবে।
আইডিইবি'র সিনিয়র নেতৃবৃন্দরা মনে করেন, করুণ ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে মোঃ রবিউল আজম এর খুবই সৌহাদাপূর্ণ যোগাযোগ রয়েছে, যা তার নেতৃত্বকে প্রতিনিয়ত গতিশীল এবং আধুনিক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আার উপস্থিতি অভ্রান্ত সরব এবং বলিই। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গাজীপুর জেলা শাখার পেজের এডমিন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। মোঃ রবিউল আজম কে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটিতে যুক্ত হয়ে কাজ করার সুযোগ দিলে তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সকলে। মুঢ়ভাবে বিশ্বাস করেন।

এমএসএম / এমএসএম

কলাবাগান, তেতুঁল তলা মাঠে শিশু কর্ণার উদ্বোধন

রাজউক ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ নির্মাণে সহায়তার গুরুতর অভিযোগ

প্রবাসীর স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রতারক স্ত্রী স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা দিয়েছে

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

কারিগরি শিক্ষার প্রবার, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশগত সমস্যা মূল চ্যালেঞ্জ

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

উত্তরায় মশক নিধন ও নাগরিক দুর্ভোগ লাঘবের দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন

শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্মপ্রকাশ করলো টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক এলায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

জাল টাকা ও জালটাকা তৈরির সরঞ্জামাদীসহ চক্রের দুইজন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩