উত্তরায় মশক নিধন ও নাগরিক দুর্ভোগ লাঘবের দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন
ডিএনসিসিকে পরিশুদ্ধ, পবিত্র ও পরিচ্ছন্ন এবং সর্বাধুনিক নাগিরক সুবিধা-সুবিধাসম্মন্ন নগরীতে পরিণত করতে অবিলম্বে নির্বাচন দিয়ে নগর প্রশাসনের ক্ষমতা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ রাজধানীর উত্তরায় নাগরিক উন্নয়ন ফোরাম উত্তরা পশ্চিম অঞ্চল আয়োজিত ডিএনসিসিতে মশক নিধন ও নাগরিক দুর্ভোগ লাঘবের দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফোরামের সহকারী পরিচালক মাহবুবুল আলম পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, দক্ষিণখান পূর্ব আমীর আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমীর আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর আমীর মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব আমীর ইসরাঈল হোসেন, উত্তরখান পশ্চিম আমীর শেখ নিজাম উদ্দিন, খিলক্ষেত পূর্ব আমীর মিকাঈল ইসলাম ও বিমানবন্দর আমীর এনামুল হক শিপন প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান মাস চলছে। কিন্তু নগরীতে দুর্গন্ধ ও ময়লার ভাগার দুর করার মত প্রশাসনের কেউ আছে বলে মনে হয় না। মূলত, যথাযথ তদারকি ও কার্যকর পদক্ষেপের অভাবে অনাকাক্সিক্ষত দুর্গন্ধে নগরবাসী অতিষ্ট। তিনি ডিএনসিসির নতুন প্রশাসকের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হয়েছেন। তাই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়তে আপনাকে নিজে থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এ কাজে ফান্ডের অপ্রতুলতার কথা বলে দায় এড়ানোর কোন সুযোগ নেই। আপনার দলীয় কর্মী, সাধারণ জনগণের কাছে ফান্ড সংগ্রহ করুন। আমরাও আমাদের দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো। তিনি ইতিকাফ, লাইলতুল ক্বদর ও ঈদের প্রসঙ্গ টেনে বলেন, অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় নগরীর কারণে ধর্মপ্রাণ মানুষের সিয়াম, কিয়াম সহ রমজান কেন্দ্রীক ইবাদত বন্দেগীতে সমস্যা হচ্ছে। আর পরিস্কার-পরিচ্ছন্ন হচ্ছে ঈমানের অঙ্গ। তিনি অবিলম্বে ডিএনসিসিকে পবিত্র ও পরিশুদ্ধ করতে নগর প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
তিনি বলেন, নগর প্রশাসনের উদাসীনতা, অবহেলা ও অনিয়মের কারণে পুরো ডিএনসিসিই এখন মশকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই পুরো নগরীতে মশক নিধন অভিযান পরিচালনা করা দরকার। কারণ, মশার উৎপাতে জনজীবন রীতিমত অতিষ্ট হয়ে পড়েছে। রোজাদাররাও নানাভাবে কষ্ট পাচ্ছেন। তাই এ ব্যাপারে প্রশাসনের কোনভাবেই নির্লিপ্ত থাকার সুযোগ নেই। তিনি নগর প্রশাসনের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে একাজে দলীয় কর্মীদের মাঠে নামান। আমাদের কর্মীরাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ মহতি কাজে অংশ গ্রহণ করবে। তিনি আগামী ৩ দিনের মধ্যে মশকমুক্ত ডিএনসিসি গড়তে নগর প্রশাসনের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম
জাতীয় বাজেটে বরিশাল অঞ্চলের বরাদ্দের দাবিতে ঢাকায় বিশাল মানববন্ধন
ভারতীয় আধিপত্যবাদ ও পানি-সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা
চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিতে এসে আটক নারী দুই দিনের রিমান্ডে
হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন: আধুনিক প্রযুক্তিতে নান্দনিক করার পরিকল্পনা রাজউকের
কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম
ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা
সাংবাদিকদের নিয়ে ডা. শাফীর অবমাননাকর মন্তব্যে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নিন্দা ও ক্ষোভ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা শাখাওয়াত হোসেন কানন
উত্তরা পূর্ব থানার অভিযানে ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার
মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০২ দালালকে কারাদণ্ড ও ১ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে
চেক ডিজঅনারের মামলায় মূল আসামির পরিবর্তে প্রক্সি দিতে এসে আটক নারী