শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন শাহবাগ মানবকল্যাণ সংস্থা, ঢাকা এর উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ ২০২৬) বিকেল ৪টা থেকে রাজধানীর পুরান ঢাকার হোটেল রয়্যাল-ইন ঢাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ড. মুফতি জাকারিয়া নূর, খতিব, কদমতলী নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি জননেতা আহসান হাবিব ও সাংবাদিক আমীর হামজা ভূইয়া।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা