ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৮-৩-২০২৬ বিকাল ৫:৪৮

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (০৭ মার্চ'২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান।

 উক্ত ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক, মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ, উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত,মনিরুজ্জামান মনির,  সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি, ডাক্তার মইন উদ্দিন আহমেদসহ এলাকা ও সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দ।

আফাজ উদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, কিশোর গ্যাং ও মাদকের সমস্যা বর্তমানে সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এলাকায় কিশোর গ্যাং, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এসব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

তিনি আরও বলেন, কেউ যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ বলেন, সেক্টর হবে নিরপেক্ষ ও সবার জন্য সমানভাবে উন্মুক্ত। এখানে কোনো ধরনের অন্যায়, চাঁদাবাজি বা দখলদারিত্ব সহ্য করা হবে না। এলাকাবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,

ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোঃ সাইফুল্লাহ সৃজন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোগল ভূঁইয়া, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম মুন্সী, সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজা, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আশরাফুল ইকবাল ভূঁইঞা সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন মালদার, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার, এছাড়াও  নাসরিন আক্তার, তানভীর হাসান লস্কর (বনী) সহ ওয়েলফেয়ার সোসাইটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।

দোয়া ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান বলেন, আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রজমানকে কেন্দ্র করে আমাদের পারস্পারিক বন্ধন আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে, ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে।

তিনি সেক্টরবাসীর উদ্দেশ্যে আরো বলেন,সম্পূর্ণ সেক্টরকে নিরাপত্তার বলয়ে নিয়ে আসার জন্য আমরা সিসি ক্যামেরা লাগানোর  কার্যক্রম উদ্বোধন করেছি। এছাড়াও সোসাইটির উদ্যোগে অন্য বছরের ন্যায় এবারও সকাল ৭ টায় এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন,  একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। 

এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রমজানকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় হোক—সেই প্রত্যাশা করছি

তিনি আরো বলেন,  এ পবিত্র মাসকে ঘিরে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে চাই। উত্তরা ১১ নং সেক্টরকে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মানবিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উত্তরা ১১ নং সেক্টর বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি এহসানুল্লাহ সন্দীপী। 

এমএসএম / এমএসএম

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কবি: সাংবাদিক বিল্লাল বিন কাশেম

এফডিসি লুটে খেতে চায় ডিজে সোহেল

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস উদযাপন

ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের দৌরাত্ম্য

বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের

প্লাস্টিক পানির বোতল ব্যবহারে ফিরছে সচিবালয়

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেনঃ হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী

যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

ন্যাশনাল রিপাবলিকান পার্টির শুভেচ্ছা

প্রবাসে স্বামীর মৃত্যু: মরদেহ গ্রহণে বাধা, ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর আর্তনাদ