ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ৩:৫২

ঠাকুরগাঁও সদর ও হরিপুর উপজেলায় তিনটি পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান। নিহতদের পরিবার জানায়, ঘটনাগুলোতে কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
ঠাকুরগাঁও শহরের রায়পুর আশ্রমপাড়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ স্মৃতি রানী (৩৯) ভোররাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ঘুমাতে যান। সকালে স্বামী সরবেশ চন্দ্র বর্মন রুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা জানান অসুস্থতা, যন্ত্রণা ও মানসিক কষ্টে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
হরিপুর উপজেলার বকুয়া ধনগাঁওয়ের মঙ্গল সিংহ (৮২) স্থানীয় একটি ইটভাটায় নাইটগার্ড হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে টয়লেটে গিয়ে আর ফিরে আসেননি। ভোরে আরেক নাইটগার্ড তাকে টয়লেটের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রæত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, মঙ্গল সিংহ দীর্ঘদিন অভাবের মধ্যে কাজ করে জীবিকা চালাতেন।
রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু। শহরের গোয়ালপাড়ার আনসার সদস্য দবিরুল ইসলাম (৪৫) মোটরসাইকেলযোগে অসুস্থ স্ত্রীকে দেখতে শিবগঞ্জ যাওয়ার পথে আমতলী রেলক্রসিং অতিক্রম করার সময় আন্তনগর কাঞ্চন কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দবিরুল সম্প্রতি চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন।
তিনটি মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের সদস্যেরা বলেন, এ ঘটনায় কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন,আলোচনা পরামর্শের ভিত্তিতে তারা থানায় অপমৃত্যুর সংবাদ দিয়েছেন। পুলিশ তিনটি ঘটনাই অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার