ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ৪:১৭

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল উলুম মাদরাসা মাঠে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রফেসর মাহমুদুল হক সরকার, শরীফুল ইসলাম মন্ডল ও যাত্রাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আইয়ুব আলীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই ভিড় করতে থাকেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা। এসময় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের সহস্রাধিক মানুষজন বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, মানবসেবা বিএনপির রাজনীতির অন্যতম ভিত্তি। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেই মানবিক অঙ্গীকারেরই প্রতিফলন। চরাঞ্চলের মানুষের জীবনে প্রতিদিনই নানা দুর্ভোগ থাকে বিশেষ করে চিকিৎসাসেবার ক্ষেত্রে। তাই বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার কাঠামোর অন্যতম লক্ষ্য হচ্ছে সবার জন্য মানসম্মত ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া আমাদের রাজনৈতিক নীতির অংশ। সেই দৃষ্টিভঙ্গি থেকেই চরাঞ্চলে এসব জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, কুড়িগ্রাম-২ আসনের মানুষ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তবে স্বাস্থ্যখাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে নিয়মিত স্বাস্থ্যশিবির, উন্নত চিকিৎসাসেবা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং চরাঞ্চলে সহজে পৌঁছানো যায় এমন মোবাইল মেডিকেল ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নকে কেন্দ্র করেই আগামী দিনের কুড়িগ্রামকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। চিকিৎসাসেবা নিতে আসা আব্দুর রহমান, আমিনুর, আলেয়া বেগম, কাজলী রানীসহ চরবাসীরা জানান, দূরবর্তী এলাকায় চিকিৎসা পাওয়া তাদের জন্য কষ্টসাধ্য। বিনামূল্যে ওষুধসহ অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ তাদের অনেক উপকারে এসেছে। তারা এমন উদ্যোগ নিয়মিত করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ