মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়। মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেছেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগ কে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে হবে। জাতির পিতা আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতা এনে দিয়েছেন। তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা আত্মনির্ভরশীলতার স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। তিনি আজ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার কুণ্ডু, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ শরিফুল ইসলাম শরিফ।
সভায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত