কাউনিয়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন
রংপুরের কাউনিয়ায় পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা।
সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে কাউনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত সংশোধিত বিধিমালা কার্যকর না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।এ সময় বক্তব্য রাখেন—
টেপামধুপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহীনুজ্জামান,কুর্শা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ এনামুল হক,
হারাগাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাইদুল ইসলাম,সারাই ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন মিয়া,
বালাপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিমল চন্দ্র সরকার,শহীদবাগ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোছাঃ মমতা খাতুন ও সারাই ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোছাঃ সালেহা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবায় মাঠ পর্যায়ে নিরলস পরিশ্রম করলেও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য দূর করার দাবি জানান তারা।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা অংশগ্রহণ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানান।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ