চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার আজ দুপরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার আমাদের পদায়ন করেছেন মূলত আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
তিনি জানান, জেলার ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ এলাকা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পুলিশের নিয়মিত টহল, ভ্রাম্যমাণ টহলসহ প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম জোরদার করা হবে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদকের প্রবণতা তুলনামূলক বেশি। মাদক ও চোরাচালান নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সাংবাদিকদের সহযোগিতায় তালিকা হালনাগাদ করে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলায় নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। একটি জীবন একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মানতে হবে।
যানজটসহ শহরের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নেও তিনি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১