৫-১ থেকে স্কোর ৫-৪, ব্যাখ্যা নেই গার্দিওলার কাছে
চার গোলে লিড। বড় জয়ের অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি। তবে ক্রাভেন কটেজে ম্যাচটি শেষ হলো রোমাঞ্চ ছড়িয়ে। ৯ গোলের থ্রিলার ৫-৪ এ জিতল সিটি। ৫-১ গোলে এগিয়ে থাকার পরও যেভাবে ফুলহাম ঘুরে দাঁড়াল, তা নিয়ে ম্যানচেস্টার ক্লাবের প্রশ্নের মুখে পড়া স্বাভাবিক। কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারলেন না কোচ পেপ গার্দিওলা।
আর্লিং হালান্ড প্রথম গোল করে রেকর্ড গড়েন। প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরি তার। হাফটাইমের কিছুক্ষণ পরই সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-১ এ। কিন্তু অ্যালেক্স আইওবি ও বদলি নেমে স্যামুয়েল চুকুয়েজের জোড়া গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল সিটিজেনরা।
ম্যাচ শেষে এনিয়ে প্রশ্ন শুনতে হলো গার্দিওলাকে। তিনি বললেন, ‘আপনারা কি ম্যাচটা উপভোগ করেছেন? আমি? অসম্ভব। এটা প্রিমিয়ার লিগ, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি জানি আপনারা প্রশ্ন করবেন কী হয়েছিল, আমার কাছে কোনো উত্তর নেই।’
তার কথা, ‘এটা আবেগ, এটা ফুটবল। কেন এমনটা করলেন, কেন ওটা করলেন? কিন্তু দুঃখ নিয়ে বলছি, আমরা আজ অসাধারণ কিছু করেছিলাম, অসাধারণ। কারণ তারা খুব কঠিন দল ছিল।’
চার গোলে লিড থাকার পর যা হয়েছে, সেটাকে টিকে থাকার লড়াই বললেন গার্দিওলা, ‘আর্লিংয়ের সুযোগ ছিল ৬-৩ করার এবং ৫-৪ হওয়ার পরে। যা হলো, তা ছিল টিকে থাকার প্রশ্ন। আমাকে জিজ্ঞাসা করবেন না কীভাবে, খেলোয়াড়রাও জানে না। শেষ পর্যন্ত আমরা টিকে গেলাম।’
Aminur / Aminur
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
এ কেমন ছেলেখেলা!