ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মনিরুল হক চৌধুরীর উদ্যোগে এতিমখানায় খাশি সদকা ও দোয়া


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ১১:২৩

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন এতিমখানায় সদকা হিসেবে খাসি উপহার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর কুমিল্লা- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর ২৫ নং ওয়ার্ডের দয়াপুর  মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। গত ১৬ বছর তার নেতৃত্বে স্বৈরাচার বিরুধী আন্দোলন হয়েছে। তিনি চাইলে আপোষ করে বিদেশে আরামের জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি দেশের কথা ভেবে জনগণের কথা ভেবে বৃদ্ধ বয়সে স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়েছেন। আজ তিনি সংকটাপন্ন। আমরা আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি। 
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ