মাদক ব্যবসায়ী সুমন শেখের দৌরাত্ম্যে আতঙ্কে এলাকাবাসী
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের গফরান শেখের ছেলে সুমন শেখ এলাকায় এখন এক আতঙ্কের নাম। একের পর এক অপরাধ করে গেলেও অজ্ঞাত কারণে বছরের পর বছর রয়ে গেছে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। পিতা স্থানীয় স্লুইসগেট জামরুল তলার সামান্য চা দোকানদার। তবে সুমন পরিচিত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী হিসেবে। সুমন নিজেও মাদকাসক্ত। সম্প্রতি সুমন শেখ আলোচনায় আসে একই গ্রামের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংস্কৃতিকর্মী সোহাগের ওপর সশস্ত্র আক্রমণ করে।
গত ১৬ সেপ্টেম্বর সকালে সোহাগদের বাড়ির পেছনে সীমানার মধ্যে সুমন তার ভাতিজা আরমানসহ বখাটেদের নিয়ে মাদক সেবন করতে থাকে। নিষেধ করলে সোহাগের ছোট ভাই আসিফের সাথে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। সুমন ও আরমান সোহাগ-আসিফের পিতা কামাল হোসেনের ওপরও চড়াও হয়। কামাল হোসেন লোহাগড়া থানায় ফোন করলে পুলিশ এসে উভয়পক্ষকেই থানায় ডাকে।
থানায় যাওয়ার পথে সুমন, আরমান তার পরিবারের আরো দুই সদস্য গফরান ও সোহেলকে নিয়ে সোহাগের ওপর দেশি অস্ত্রসস্ত্র নিয়ে আক্রমণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে গফরান ও সোহেলকে আটক করে। তবে অজ্ঞাত কারণে সোহাগের দায়ের করা মামলা গ্রহণ করেনি। সুমন শেখকে পুলিশ খুঁজে পাচ্ছে না বললেও তাকে এলাকায়ই ঘোরাফেরা করতে দেখা গেছে।
গত ১৯ সেপ্টেম্বর সোহাগ নড়াইল জজকোর্টে সুমন, সোহেল, গফরান, আরমানসহ ১০-১২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে। একই দিনে ঘটনাস্থল থেকে আটক গফরান ও সোহেল জামিন নিয়ে বের হয়েছে। দুই অভিযুক্ত ছাড়া পাওয়ার পর সুমন শেখ গং আরো বেপরোয়া আচরণ করছে। তাদের হুমকিতে সোহাগের পরিবার চরম আতঙ্কে দিনাতিপাত করছে।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর সুমন বাহিনী উপজেলার মানিকগঞ্জ বাজারে এক নারী সাংবাদিককে মারধর করে লাঞ্ছিত করেছে বলে খবর পাওয়া গেছে।
এমএসএম / জামান
উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি
রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার
বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড
তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
Link Copied