ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৪:১৯

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইনস্ এ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু,এমপি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির। 

শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছে এবং কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করেছে। তাদের মেধা ও যোগ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি আরো বলেন,শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার আন্তরিক। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে,সে পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়,বরং একজন মানুষকে সৎ,যোগ্য,মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। তোমরাই দেশের ভবিষ্যত। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আগামী দিনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি আরো বলেন,রাজশাহীকে সত্যিকার অর্থেই ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। সকলে সম্মিলিতভাবে আরো রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী

বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের তিন যাত্রী নিহত

ভূরুঙ্গামারীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত

গজারিয়ায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার