ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউটিউবে ভিডিও দেখার নতুন সুবিধা চালু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১২:১৩

অ্যানড্রয়েড ফোনে ভিডিও দেখার নতুন ফিচার চালু করল জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ ইউটিউব। সম্প্রতি স্মার্টফোন গ্রাহকদের জন্য দুটি নতুন ফিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আপাতত অ্যানড্রয়েড ডিভাইসে পরীক্ষামূলকভাবে এই ফিচার শুরু হলেও কবে এই ফিচারগুলো গ্রাহকের স্মার্টফোনে পৌঁছবে জানা যায়নি।

প্রথম ফিচারে স্মার্টফোন থেকে যে কোন ইউটিউব ভিডিও লুপে চালানো যাবে। এতদিন ডেক্সটপ ব্রাউজার থেকে এই ফিচার ব্যবহার করা গেলেও মোবাইল থেকে নির্দিষ্ট একটি ভিডিও লুপে চালানোর কোন সুবিধা ছিল না। নতুন এই ফিচার অ্যানড্রয়েড ফোনে পৌঁছলে ভিডিও স্ক্রিনের ডান দিকে উপরে থ্রি ডট মেনু থেকে এই ফিচার ব্যবহার করা যাবে।

দ্বিতীয় ফিচারে গ্রাহক যে কোন ইউটিউব ভিডিওকে ৬০ সেকেন্ড পর্যন্ত কেটে পৃথক সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। এই জন্য ইউটিউব ইন্টারফেসে একটি কাঁচি আইকন হাজির হবে। এই অপশন দেখা গেলে তবেই এই ফিচার ব্যবহার করা যাবে।

সম্প্রতি ইউটিউবের ভিডিও কোয়ালিটি সেটিংস ঢেলে সাজিয়েছে গুগল। আগে ভিডিও সাইজের উপরে নির্ভর করে ভিডিও কোয়ালিটি সেট করা গেলেও এখন মূলত চারটি অপশন দেখা যাচ্ছে। এগুলি হল অটো, হাইয়ার পিকচার কোয়ালিটি, ডেটা সেভার ও অ্যাডভান্সড। অ্যাডভান্সড সেটিংসের ভিতরে গিয়ে তবেই ভিডিও সাইজ অনুযায়ী কোয়ালিটি সেট করা যাবে।

অন্যদিকে অটো সিলেক্ট করলে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে নির্ভর করে নিজে থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করবে ইউটিউব। ডেটা সেভারে মূলক কম রেজোলিউশনে ভিডিও প্লে করবে ইউটিউব অ্যাপ। অন্যদিকে হাই কোয়ালিটিতে থাকছে তুলনামূলক ভালো কোয়ালিটি। যদিও এই সেটিংসে তুলনামূলক বেশি ডেটা খরচ হবে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন