চরলক্ষ্যায় মাদকসেবী কিশোর গ্যায়ের তাণ্ডবে আতঙ্কে দিনপার করছে স্থানীয়রা, থানায় অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৫নং ওয়ার্ড এলাকায় চুরি, ছিনতাই,মাদকসেবন, হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন—দীর্ঘদিন ধরে একদল সন্ত্রাসী ও মাদকসেবী ব্যক্তিদের তাণ্ডবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাদের হামলার শিকার হতে হচ্ছে। এ পরিস্থিতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য সম্প্রতি এলাকাবাসীরা কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ দেন।
স্থানীয়রা জানান, গত ৯ নভেম্বর দুপুর ১২টার দিকে একই এলাকার বাসিন্দা মোঃ বাহাদুর (বাবুচি) সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে তার উপর দেশীয় অস্ত্র (দা, রড, কস্তি ও ধারালো অস্ত্র) নিয়ে অর্তকিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় পর ভুক্তভোগীসহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয়দের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এলাকায় সক্রিয় কয়েকজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী নিয়মিত চুরি, মারামারি, হুমকি-ধামকিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের বিরুদ্ধে বহুবার এলাকাবাসী প্রতিবাদ করলেও এর কোনো ফলাফল পাওয়া যায়নি। বরং তারা আরও বেপরোয়া হয়ে মানুষের ওপর হামলা চালাচ্ছে।
স্থানীয়দের দেওয়া তালিকায় উল্লেখিত সন্ত্রাসীরা হলেন,মোঃ সাদ্দাম, মোঃ আজম, মোঃ নাছির, মোঃ রাজু, হৃদয়, বাদশা, নেজাম, সাইদ ও ইলিয়াছসহ একাধিক ব্যক্তি মাদকসেবন, মদ বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এলাকাবাসী আরও জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাতের বেলায় স্বাভাবিক চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্থানীয়রা যৌথভাবে আবেদন করেন, যেন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুল ইসলাম বলেন, ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য'সহ স্থানীয়রা একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া'র আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত