ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হাতিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় ৮ মাসের শিশু মৃত্যু


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৩:৪২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ   উপজেলা হাতিয়া  স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সদের অবহেলায় ৮মাস বয়সী আরাবি নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। 

মঙ্গলবার(০২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে গতকাল বেলা ১১টার সময় অসুস্থ শিশুটিকে সরকারি এ হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত শিশুটি উপজেলার চরইশ্বর ইউনিয়ন ৯নং ওয়ার্ড কাজির বাজার এলাকার মো. রুবেলের ছেলে। 

মৃত শিশুর মা' রোকসানা অভিযোগ করে বলেন, গতকাল ১১টার সময় বাচ্চাকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার ভর্তি দেন। এবং অক্সিজেন দিতে বলেন। ১০ মিনিট দেওয়ার পর অক্সিজেন শেষ হয়ে যায়।তাৎক্ষণিক  নার্সদের জানালে তারা বলেন, অক্সিজেন এলে তারপর দেওয়া হবে। এরই মাঝে গোটা দিন শেষ, রাতেও চেষ্টা করে পাওয়া যায়নি।
 
তিনি আরো বলেন, আমাদের আত্মচিৎকারে পাশের রোগীদের স্বজনরা সহযোগিতা করে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তার'রা সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন ছাড়া চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে আবার সরকারি হাসপাতালে প্রেসক্রিপশানের জন্য এলে নার্সরা দিতে অস্বীকৃতি জানান। অনেক বলাবলির পর প্রেসক্রিপশানের ছবি তুলতে দেন আমাদের সাহায্যকারীদের। 
আর ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

মৃত শিশুর পিতা মো.রুবেল আহাজারি করে বলেন, আজ আমরা গরীব অসচ্ছল হাওয়াই   নার্সরা আমার বাচ্চাকে অক্সিজেন তো দেয়নি,কোনো সহযোগিতাও করেনি। বরং তাদেরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলে আমাদের উপর ক্ষেপে গিয়ে আচরণ খারাপ করেন। তাদের কারণে আমার বাচ্চাটা মারা গেছে, এ বিচার কাকে দেব, কার থেকে পাব..?

মিরাজ উদ্দিনসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতরাত ২টার সময় শিশুর করুণ অবস্থা এবং মা-বাবার চিৎকারে আমরা এগিয়ে আসি। অক্সিজেন না পেয়ে নার্সদের ঘুম থেকে জাগানোর চেষ্টা করলে তারা ক্ষেপে গিয়ে আচরণ খারাপ করতে থাকে। এমনকি পরে প্রেসক্রিপশানের ছবি পর্যন্ত তুলতে দিচ্ছিলনা। তারা দুঃখ করে বলেন, গোটা রাত কষ্ট করেও আমরা শিশুটিকে বাঁচাতে পারলাম না। নার্সরা সবসময় এমন  ঘটনা ঘটিয়ে থাকে। 

এদিকে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দিন জানান, শিশুটি নিউমোনিয়াতে আক্রান্ত ছিল। অক্সিজেনের কি সমস্যা তা আমাকে জানানো হয়নি এবং রাতে কি সমস্যা হয়েছে তারও খবর পায়নি। 

এবিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মানসী রাণী সরকারের সাথে সকালে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, শিশু কি মারা গেছে? আচ্ছা- শিশুর পরিবার যদি লিখিত অভিযোগ দেন,তবে খোঁজ নিয়ে দেখব- নার্সদের দায়িত্বে অবহেলা আছে কি না। 

হাতিয়া থানা তদন্ত ওসি আনিসুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের কেউ যদি অভিযোগ দেন- তবে  তদন্ত করে ব্যবস্থা নব। 

উল্লেখ্য, ৫০সয্যা বিশিষ্ট হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নার্স রয়েছে ২৬জন, প্রজেক্ট ও মিডওয়াইফারি নার্সসহ আরও রয়েছেন ৭জন। এবং ৪জন মেডিক্যাল অফিসারসহ মোট ১৪জন চিকিৎসক রয়েছেন উপজেলা  হাসপাতালে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত