ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাদকা হিসেবে গরু জবাই করে গোশত বিতরণ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:২৯

পটুয়াখালীর বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাদকায় জারিয়া হিসাবে গরু জবাই করে গোশত বিতরণ করা হয়।
আজ ৩ ডিসেম্বর বুধবার দুপুরে বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ এ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জানের সাদকা হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজী মাদ্রাসা ও গরীবদের মাঝে গোস্ত বিতরণ করেন মরহুমের সন্তান এবং বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন। 
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়। 
এ সময় লেনিন বলেন, "সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, কর্মী হিসাবে অভিভাবক বেগম খালেদা জিয়াকে আমাদের প্রয়োজন, দেশের এই সংকটময় মুহূর্তে একজন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের যে অনিশ্চিত, অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে সেখান থেকে গণতন্ত্রে উত্তরণের সর্বোচ্চ ভূমিকা নেয়া সম্ভব ১৮ কোটি মানুষের অভিভাবক বেগম খালেদা জিয়ার। একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গনতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে, একজন সুস্থ খালেদা জিয়াই পারেন সুস্থ গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দিতে। 
তিনি আরো বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তনকে নিশ্চিত করতে হবে। দেশের ভিতরে ও বাহিরের যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত আছি। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা