ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোসাইরহাট ও ডামুড্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:২৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ডামুড্যা,গোসাইরহাট,ভেদেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী এডভোকেট হানিফ মিয়া, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী গোসাইরহাট ও ডামুড্যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট চান তিনি। গণসংযোগ কালে এলাকার জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এডভোকেট হানিফ মিয়া।

গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা মাওলানা ইয়াসিন আরাফাত, সভাপতি, ডামুড্যা থানা মাওলানা ওসমান হাকিমী, সভাপতি, ভেদেরগঞ্জ উপজেলা এডভোকেট মানিক মিয়া সরদার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা মাওলানা আব্দুস সালাম,সাইকুল হুকপাত আল্লামা শওকত আলী
এছাড়াও দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।
এডভোকেট হানিফ মিয়া বলেন, “দেশে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীককে জয়ী করা অত্যন্ত জরুরি।” তিনি তৃণমূল পর্যায়ে চলমান গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ গণসংযোগ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান