লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
লালমনিরহাটে বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার(৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মর্জিনা খাতুন (৩৫) লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাড়ী থেকে ফকিরের তকেয়া গামি একটি ব্যাটারিচালিত অটোভ্যান মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি বাসটি অটোকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মর্জিনা খাতুন। আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি