ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি


আজ কুমিল্লা ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এতে মূল আকর্ষণ বিশ্বের পাঁচটি দেশের বিখ্যাত কারীরা। এই নিয়ে কুমিল্লার ঈদগাহ মাঠসহ আশপাশের এলাকা নতুন সাজে সেজেছে। পুরো ঈদগাহজুরে টানানো হয়েছে সামিয়ানা। মাঠে বিছিয়ে দেয়া হয়েছে কারপিট। 
‘কুরআনের সুরে গড়ে উঠুক নৈতিক সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এই কিরাত সম্মেলন–২০২৫। আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা কারিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে থাকছেন, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিসরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আবদুর রাজ্জাক, আর নাশিদ পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক, মাহমুদ হুজাইফা ও অন্যান্য শিল্পী।
সম্মেলনের আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকবে হিফজুল কুরআন প্রতিযোগিতা। বাছাইকৃত প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সকাল থেকে। বাদ আসর ও মাগরিবের পর কুরআন তিলাওয়াত, আলোচনা, নাশিদ পরিবেশনা ও দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর আন্তর্জাতিক ক্বারিদের তিলাওয়াতের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলামসহ আয়োজকরা বুধবার সাংবাদিকদের জানান, এটি কুমিল্লার ইতিহাসে প্রথম কোন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এর মাধ্যমে নতুন হাফেজদের অনুপ্রেরণা, ইসলামী ভাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিপাবে। আমরা আশাকরছি লাখ খানেক শ্রোতা ঈদগাহে এসে ও কুমিল্লা হাইস্কুল মাঠে (নারীদের জন্য সংরক্ষিত) এই ক্বিরাত সম্মেলন উপভোগ করবেন।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান