ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩-১২-২০২৫ রাত ৯:৬

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এ গণদোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। বিকাল ৪টার আগেই বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল ভাওয়াল রাজবাড়ী মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ গণদোয়া অনুষ্ঠানে অংশ নেন। বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। 
এর আগে গণতন্ত্রের মা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার,  গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি,বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী প্রমুখ। 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আহমদ আলী রুশদি, এডভোকেট আব্দুস সালাম, হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান মুন্না, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, শাহাদাত হোসেন শাহিন, অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন,  বেলায়েত হোসেন,  রোহানুজ্জামান শুক্কুরসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৬ সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রগঠন, আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান তুলে ধরে বলেন-গণতন্ত্র প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জানান, সারাদেশে দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, দেশ-বিদেশের মানবাধিকারকর্মী ও রাষ্ট্রপ্রধানরাও তার আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশপ্রেমিক নেত্রী। যার জন্য দেশবাসী দুই হাত তুলে দোয়া করছে, অনেকেই তার সুস্থতার জন্য রোজা রাখছেন, নফল নামাজ আদায় করছেন, মসজিদ-মন্দির-গির্জায় প্রার্থনা করছেন। তারা আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বক্তারা স্মরণ করেন-শহীদ জিয়াউর রহমান ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া দেশের জন্য আজীবন কাজ করেছেন এবং জনগণ তাকে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। গণদোয়া চলাকালে ভাওয়াল রাজবাড়ী মাঠে মানুষের ঢল নামে। মোনাজাতের সময় হাজারো কণ্ঠে 'আল্লাহুম্মা আমিন' ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে চোখের পানি ফেলে কান্না করতে দেখা গেছে । 

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত