ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাতে শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে চাঁদপুরের জেলা প্রশাসক


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৪৮

হঠাৎ করেই বাড়তে থাকা শীত যেন সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের ওপর। রাতের কনকনে ঠান্ডায় কাপড়ে জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবেই মানবিক হাত বাড়াল চাঁদপুর জেলা প্রশাসন। 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
শহরের কালীবাড়ি মোড়স্থ রেলওয়ে প্লাটফর্ম, লঞ্চঘাট, বড় স্টেশনের মোলহেডসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার হৃদয়ছোঁয়া দৃশ্য। হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় তাৎক্ষণিক পরিকল্পনায় নেওয়া হয় এ মানবিক উদ্যোগ।

শীতবস্ত্র বিতরণের সময় ডিসি মো. নাজমুল ইসলাম সরকার বেশ কয়েকজন শীতার্তের খোঁজখবর নেন, কথা বলেন তাদের সাথে। একজন বৃদ্ধা তাঁর হাত বুলিয়ে দোয়া করেন, কেউ কেউ আবেগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণমাধ্যমকে জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো চাঁদপুরেও শীতের তীব্রতা বেড়েছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যাঁরা রাস্তায় থাকেন, তাঁদের কষ্টও বেড়ে যায়। তাদের কষ্টের কথা ভেবেই আজকের এই কর্মসূচি।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলায়ও শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের প্রকৃত প্রয়োজন, সবাইকে এ সহায়তার আওতায় আনা হবে। খেয়াল রাখা হবে—যাদের দরকার তারাই পাবে এবং একজন একটি করেই পাবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শীতের রাতের নিস্তব্ধতা ভেঙে জেলা প্রশাসনের এমন মানবিক উপস্থিতি অসহায় মানুষের মুখে এ রাতে এনে দিয়েছে উষ্ণতার হাসি।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা