ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেরিফের চমক চলছেই, এবার হারল রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:১৭

চমক যেন চলছেই। রূপকথা বললেও কি কম বলা হয়? রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়া, সেটাও সান্তিয়াগো বার্নাব্যুতে। যেকোনো দলের জন্যই তো এটা বিশাল ব্যাপার। তার ওপর আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসেন প্রথমবার। তাহলে?

আসলে কী হবে, কেমন অনুভূতি। সেটা এখন সবচেয়ে ভালো বলতে পারবেন শেরিফ তিরাস্পোলের খেলোয়াড়রাই। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের  ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে মালদোভার ক্লাবটি। 

পুরো ম্যাচজুড়ে প্রাধান্য দেখিয়েও, একের পর এক আক্রমণ করেও কাজের কাজটি করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। পুরো ম্যাচে ৩১টি শটের ১১টি লক্ষ্যে রাখে রিয়াল। বিপরীতে শেরিফ শট নিতে মাত্র চারটি, যার তিনটি লক্ষ্যে; আর দুইটিই গোল।

ম্যাচের ২৫ মিনিটেই ক্রিশ্চিয়ানোর কাছ থেকে বল পেয়ে গোল করেন উজবেক স্ট্রাইকার ইয়াসুরবেক ইয়াখশিবোয়েভ। তাতে এগিয়ে যায় শেরিফ। ৬৫ মিনিটে করিম বেনজেমার পেনাল্টিতে ম্যাচে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় তারা। 

৮৯ মিনিটে থিলের গোলে জয় নিশ্চিত করে শেরিফ। রিয়াল আক্রমণে ব্যতিব্যস্ত রাখলেও গোলের দেখা পায়নি। লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। 

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে রয়েছে শেরিফ। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করা ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক এক পয়েন্ট নিয়ে আছে পরের দুটি স্থানে।

এমএসএম / এমএসএম

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!