ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লিভারপুলের বড় জয়ে ব্রাজিলিয়ানের দুই গোল, জিতল অ্যাটলেটিকোও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:১৮

একের পর এক আক্রমণে পোর্তোকে দিশেহারা করে দিয়েছে লিভারপুল। গোলের উৎসবে মেতেছেন মোহাম্মদ সালাহ-রবার্তো ফিরমিনোরাও। পোর্তোর ঘরের মাঠে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। 

ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দ্বিতীয়ার্ধে তার বদলি নামা ব্রাজিলিয়ান তারকা রবের্তো ফিরমিনো। অন্য গোলটি এসেছে লিভারপুলের আরেক ভরসার নাম সাদিও মানের পা থেকে। স্বাগতিকদের একমাত্র গোলদাতা মেহদি তারেমি।

এদিকে দিনের আরেক ম্যাচে ২০ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজের সহায়তায় মিলানকে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। কিন্তু কিছুক্ষণ পর আইভোরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি লাল কার্ড দেখলে দশ জনের দল হয়ে যায় মিলান। 

যদিও ম্যাচের বাকিটা সময় একজন কম নিয়েই লড়াই চালিয়ে যায় তারা। ৮৪তম মিনিটে অ্যান্টোয়ান গ্রিজমান সমতা ফেরানোর পর যোগ করা সময়ে পেনাল্টি গোল করেন লুইস সুয়ারেস। জয় নিয়ে মাঠ ছাড়ে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। 

দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে লিভারপুল। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পোর্তোর পয়েন্ট ১, অন্যদিকে এসি মিলান এখনো অবধি কোনো পয়েন্ট পায়নি। 

এমএসএম / এমএসএম

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!