মেসিকে ৯০ মিনিট নিয়ন্ত্রণ করা কঠিন
সমালোচনাটা বাড়ছিল প্রতিদিন। লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন অনেক দিন। কিন্তু খেলেছেন কেবল তিন ম্যাচ। সেখানেও কোনো গোল বা অ্যাসিস্ট নেই। দুশ্চিন্তা তাই ভর করেছিল অনেকের মনে। পিএসজির হয়ে প্রথম গোলটি গত রাতে পেয়ে গেছেন মেসি।
সেটাও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যান সিটির বিপক্ষে। তাতে দলকেও জয় এনে দিয়েছেন ২-০ গোলে। ম্যাচশেষে এক সময়ের শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন গার্দিওলা। বলেছেন, ম্যাচের ৯০ মিনিট মেসিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ।
তিনি বলেছেন, ‘মেসিকে ৯০ মিনিট ধরে নিয়ন্ত্রণ করা কঠিন। তাকে থামানো কঠিন। সে যাতে বল কম পায়, আমাদের সেই চেষ্টা করতে হতো। আজকে আমরা এমন কিছু করেছি, যেটা আমরা জানি কীভাবে করতে হতো। ভালো হোক বা খারাপ। কিন্তু আমরা যা, তা-ই।’
তাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে, বার্সায় যেমন মেসি-নেইমার-সুয়ারেজ ছিল। খুব বেশি দল এমন খেলোয়াড় থাকে না। পিএসজির আছে।
পেপ গার্দিওলা
কেবল লিওনেল মেসিই নন, কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র ছাড়াও আছেন সময়ের এক ঝাঁক সেরা ফুটবলার। তাদের সবাইকে আটকে রাখা কঠিন কাজ, মানছেন গার্দিওলাও। সঙ্গে তিনি বলছেন, এমন ফুটবলারদের খুব কম দলই একসঙ্গে পায়। পিএসজি সেই সৌভাগ্যবানদের একজন।
তিনি বলেছেন, ‘তারা জায়গাটা দখল করেছে। তাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে, বার্সায় যেমন মেসি-নেইমার-সুয়ারেজ ছিল। খুব বেশি দল এমন খেলোয়াড় থাকে না। পিএসজির আছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি দুইটা সমাধানই জানি-ডিফেন্ড করা আর বল পাওয়ার জন্য প্রার্থনা করা। এরপর ওই বল দিয়ে সুযোগ তৈরি করা।’
আলাদা করে পিএসজি মিডফিল্ডার ভেরোত্তির প্রশংসা করে গার্দিওলা বলেছেন, ‘আমি তার প্রেমে পড়ে গেছি। সে অসাধারণ। এমনকি চাপের মুখেও সে মিডফিল্ডকে ফ্রি রাখার মতো পাস দিয়েছে। আমরা তাকে দ্বিতীয়ার্ধে অনেকটা নিয়ন্ত্রণ করেছি কিন্তু প্রথমার্ধে সে ছিল দুর্দান্ত।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ