দুমকিতে অগ্নিকাণ্ডে হোটেল ভস্মীভূত , ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি
পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজারে একটি হোটেলে আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৪নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে দুমকি নতুন বাজার (হল পট্টি) এলাকার অগ্রণী ব্যাংকের পূর্বপাশের গলির ভিতরে অবস্থিত মোঃ সোহেল হাওলাদারের "খোরশেদ কাক্কুর হোটেল" আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে আসার পূর্বেই হোটেলের অধিকাংশ অংশ পুড়ে যায়।
স্হানীয় সূত্রে জানা যায়, সকালে হোটেলের চুলার উপর ও পাশে রাখা লাকড়ি থেকে
এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্হানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে দমকল বাহিনী ও পবিপ্রবির আনসার সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সম্পুর্ন ভাবে পুরে ছাই হয়ে যায়।
স্হানীয় ইউপি সদস্য মোঃ জলিল হাওলাদার জানান, হোটেল মালিক সোহেল হাওলাদারের প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ী মিজানুর রহমান জানান, হোটেলের রান্নার মান ভালো হওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ অনেকেই তিন খাবার খেত।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার ওপর লাকড়ি শুকাতে গিয়েই আগুনের সূত্রপাত। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী