ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

এক পায়েও সুন্দর নেইমার, ১৩৩৩ দিন পর হ্যাটট্রিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৪:৫৪

‘শেষবার কবে হ্যাটট্রিক করেছিলেন?’ প্রশ্নটা নেইমারকে করা হলে হয়তো বলতেন- জানি না। ভুলে যাওয়ারই কথা। তিনটা বছর ইনজুরির সঙ্গে লড়তে লড়তে শেষ করে শতভাগ ফিট হয়ে খেলেছেন সেটাই নিশ্চিত ভুলে গেছেন তিনি। 

পূর্ণ ফিটনেসে আর কোনদিন ফিরবেন না ভেবেই হয়তো সার্জারি করাতে হবে এমন ইনজুরি নিয়েও সান্তোসের জার্সিতে মাঠে নামছেন ব্রাজিলিয়ান তারকা। কারণও পরিষ্কার। অবনমনের শঙ্কায় আছে সান্তোস। শৈশবের ক্লাবকে শীর্ষ লিগে দেখতে চান তিনি। ওই চ্যালেঞ্জ নিয়েই তো আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে ফিরেছিলেন। 

বুধবার রাতে জুভেন্তুদের বিপক্ষে শুরুর একাদশে থেকে মাঠে নেমেছিলেন নেইমার। ঘরের মাঠে দুর্দান্ত এক ম্যাচও খেলেছেন তিনি। প্রথমার্ধে গোল শূন্য সমতার পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন নেইমার। সান্তোসও জয় পায় ৩-০ গোলে। 

ম্যাচের ৫৬ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে দলকে প্রথম লিড এনে দেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। বুঝিয়ে দেন, একটা পা ভাঙা হলেও তার গতি কমে যায়নি। শেষ হয়ে যায়নি ফিনিশিংয়ের দক্ষতা। ৬৫ মিনিটে নেইমার দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে পেনাল্টিতে অপ্রতিরোধ্য নেইমার জালে তৃতীয় বল পাঠান। 

এই জয়ে পয়েন্ট টেবিলে ১৩ তে থাকা সান্তোসের ব্রাজিল সিরি ‘এ’ থাকা অনেকটাই নিশ্চিত হয়েছে। আর নেইমার হ্যাটট্রিক পেয়েছেন ১৩৩৩ দিন পর। এর আগে ২০২২ সালের ৯ এপ্রিল পিএসজির হয়ে ক্লেমন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নেইমার। প্রায় তিন বছর পর হ্যাটট্রিক করে ম্যাচ বল পেলেন তিনি। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড