ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কেন আইপিএলের শেষ দুই ম্যাচ একই সময়ে হবে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব চলছে সংযুক্ত আরব আমিরাতে। ইতোমধ্যেই জমে ওঠেছে প্লে অফে যাওয়ার লড়াই। এমন সময় বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, আইপিএলের লিগ পর্বের শেষ দুই ম্যাচ হবে একই সময়ে। 

পূর্ববর্তী সূচি অনুযায়ী আগামী শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দারবাদের। ওই দিন রাত আটটায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালস। এখন দুইটি ম্যাচই হবে রাত আটটায়।

কেন এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই? জানা গেছে কোনো দল যেন আগেই ফল জেনে রান রেটের হিসাব কষে খেলতে না পারে তাই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এখন বেশ গুরুত্বপূর্ণ মুহর্তে রয়েছে পয়েন্ট টেবিলে। প্লে অফে যাওয়ার লড়াই থেকে কাগজে কলমে ছিটকে যায়নি কেউ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেলে আইপিএলের প্লে অফ নিশ্চিত হতো দিল্লির।

কিন্তু হেরে যাওয়ায় অপেক্ষা বেড়েছে তাদের। এখন পর্যন্ত প্লে অফ খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে কেবল ধোনির চেন্নাই সুপার কিংসের। সানরাইজার্স হায়দরাবাদকে আগামী ম্যাচে হারালে সেটা পুরোপুরি নিশ্চিত হবে। বাকিদের মধ্যে লড়াইটা হতে পারে শেষদিন পর্যন্ত। তাই একই সময়ে শেষ দুই ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি