ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেলাবোতে আড়িয়াল খাঁ নদের তীর থেকে মরদেহ উদ্ধার


রমজান আলী জুয়েল, বেলাব photo রমজান আলী জুয়েল, বেলাব
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:১৭

নরসিংদীর বেলাবো উপজেলার আড়িয়াল খাঁ নদের  তীর থেকে আব্দুর রশিদ (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালের চর এলাকার ১নং ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রশিদ কিশোরগঞ্জের কটিয়াদি থানার লোহাজুরি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি প্রতিদিন সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদীর ওই স্থানে মাছ ধরতে আসতেন। সোমবার সন্ধ্যাতেও তিনি নদীতে মাছ ধরতে আসেন। পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে এলাকাবাসী নদীর পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মাথার বাম পাশে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—তিনি দুষ্কৃতিকারীর হামলার শিকার হয়েছেন।

বেলাব থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ