ঠাকুরগাঁওয়ে অটো চালিয়ে জীবনের ভার বহন করেন সংগ্রামী ছাত্র তৈয়বুর
দুপুরে ক্লাস, বিকালে অটোরিকশার হ্যান্ডেল, এভাবেই চলছে ঠাকুরগাঁও সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তৈয়বুর রহমানের জীবনযুদ্ধ। লেখাপড়া থামিয়ে না দিয়ে সংসারের হাল ধরেছেন তিনি।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের কৃষক মেছের আলীর মেজো ছেলে তৈয়বুর। সংসারে সম্বল বলতে ভিটে আর কয়েক শতক জমি। বাবা কৃষিকাজ করে কোনোমতে সংসার চালালেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছেন পরিবার। কলেজে উঠতেই বাড়তি খরচের চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। তৈয়বুর বলেন, “একদিকে সংসারের টানাপোড়েন, অন্যদিকে লেখাপড়ার খরচ। বাবার ওপর আর চাপ দিতে পারিনি। তাই অটো-রিকশা চালানো ছাড়া উপায় ছিল না। পড়ালেখা চালিয়ে যেতে চাই এই স্বপ্নই আমার শক্তি।”
স্কুলজীবনে বাবার কষ্টেই পড়া শেষ হলেও কলেজে এসে বাধা বাড়তে থাকে। ক্লাসের বাইরে টিউশন, উপকরণ, যাতায়াত—সব মিলিয়ে খরচের চাপ বেড়ে যায়। তখনই দুই ভাই মিলে সিদ্ধান্ত নেন—কেউ লেখাপড়া ছাড়বেন না, দু’জন ভাগ করে গাড়ি চালাবেন। বড় ভাই তরিকুল ইসলাম সকালে গাড়ি চালিয়ে আয় করেন পাঁচ থেকে ছয়শ টাকা। তৈয়বুর চালান বিকেলে। তাঁর আয় চার থেকে পাঁচশ টাকা। দিনশেষে এই আয়েই চলে পরিবারের খরচ, চলে তাঁর লেখাপড়া। ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার পারুল বেগম জানান, শুধু ঠাকুরগাঁও জেলাতেই অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালাচ্ছেন। তাদের অনেকেই সংস্থার ঋণ নিয়ে গাড়ি কিনেছেন। তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ের মতো পঞ্চগড় ও দিনাজপুরেও অসংখ্য ছাত্র এভাবে সংসার টেনে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। এরা আসলে জীবনের যোদ্ধা।”
তৈয়বুরের চোখে এখনো স্বপ্ন উজ্জ্বল—পড়াশোনা শেষ করে ভালো চাকরি করা, বাবার বোঝা হালকা করা, আর নিজের পরিবারকে একটু স্বচ্ছলতায় নেওয়া।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’