ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে গোসল করতে নেমে ২ শিশু নিহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ৪:১০

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে জুনায়েদ (৩) ও জামিল (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই হয়।
জানা যায়, গিলন্ড এলাকার মোহাম্মদ আকবর হোসেনের ছেলে জুনায়েদ এবং আলী আজগরের ছেলে জামিল দুই চাচাতো ভাই সকালে বাড়ির পাশের খোলা মাঠে খেলা করছিল। এ সময় তারা দুজনে বাড়ির পাশে কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে খুঁজতে কালীগঙ্গা নদীর তীর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎস তাদের মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান