ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ৩:৪৫

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী।  নাগরপুর সরকারি কলেজের সামনে ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরের জনসাধারণ। 
আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্ত করনের লক্ষে পূর্বের সড়কটির দু'পাশের গাছ কেটে, রাস্তার উপরিভাগ খোঁড়াখুঁড়ি করে বিগত কয়েক বছর যাবৎ ফেলে রাখা হয়ে। আঞ্চলিক এই সড়কটির কয়েকটি স্পটে নাম মাত্র কাজ করে, পুরো রাস্তাটিই প্রায় স্থবির ফেলে রেখেছে গত কয়েক বছর। এতে, নাগরপুর থেকে টাঙ্গাইল বা মানিকগঞ্জ যাতায়াতে জনগণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মাসের পর মাস, বছরে পর বছরের এ ভোগান্তিতে থেকে  পরিত্রাণে রাস্তার কাজটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী। 
এসময় ইসলামি আন্দোলন নাগরপুর শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. রানা হাসান, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিএনজি ও অটোরিক্সা শ্রমিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা