গায়ে কম্বল জড়িয়েই সাত সকালে কোথায় ছুটলেন মাহি?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয়ের মাধ্যমে বর্তমানে এক আলোচিত নাম তিনি। সামাজিক মাধ্যমে নিজের নাচ বা লুক নিয়ে মাঝে মাঝে বিতর্কের মুখে পড়লেও কাজে বরাবরের মতোই মনোযোগী এই অভিনেত্রী। সম্প্রতি তীব্র শীতের মাঝে তার শুটিংয়ের কিছু অভিজ্ঞতা ভক্তদের মাঝে শেয়ার করেছেন মাহি।
বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে শুটিং করছেন মাহি। তবে প্রজেক্টের নাম প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে অভিনেত্রী কিছুটা মজার ছলে এবং কিছুটা হতাশা নিয়ে তার শুটিং জীবনের কষ্টের কথা জানান।
একটা ভিডিওতে মাহি বলেন, ‘সবচেয়ে বেশি কষ্ট হলো এই শীতের মধ্যে সকাল সাতটায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া। রাত একটায় শুটিং শেষ করে তিনটায় ঘুমাতে গিয়ে আবার ছয়টায় ওঠা! এটা আমার জীবনের অন্যতম একটি দুঃখজনক অংশ।’
এরপর সোমবার সকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মাহি, যা দেখে রীতিমতো অবাক তার ভক্তরা। ভিডিওতে দেখা যায়, কনকনে শীত থেকে বাঁচতে চার স্তরের শীতের পোশাক ও মোজা পরার পরেও মাহি একটি মোটা কম্বল মুড়ি দিয়ে গাড়িতে বসে আছেন। দেখে মনে হচ্ছে, ঘুম থেকে ওঠার পর তাকে যেন ওই অবস্থাতেই তুলে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে মাহি রসিকতা করে লেখেন, ‘ঠান্ডা লাগছে, তাই বাসা থেকে আমাকে প্যাকেট করে শুটিংয়ে পাঠিয়েছে।’
মাহির এমন অবস্থা দেখে তার অনুরাগীরাও মজা করতে ছাড়েননি। একজন জানতে চান তিনি ঠিক কতগুলো পোশাক পরেছেন? উত্তরে মাহি জানান, সব মিলিয়ে ৪টি পোশাক পরেছেন তিনি। অন্য এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান শুটিংয়ের ওই জায়গাতে বেশ ঠান্ডা।
ছোট পর্দার এই অভিনেত্রীর আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শো'র মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য নাটক, ওয়েব কনটেন্ট।
Aminur / Aminur
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী