ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বেগম খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক — আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ৩:৫২

দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অপরিহার্য জাতীয় নেতা ও রাজনৈতিক অঙ্গনের টার্নিং পয়েন্ট। মানবমুক্তির অগ্রদূত এই নেত্রী আবারও প্রমাণ করেছেন— তিনি দেশের মানুষের হৃদয়ের মানুষ, আখাউড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। 
রবিবার (৭ ডিসেম্বর) আখাউড়া উপজেলাধীন খড়মপুর শাহ পীর কল্লা শহীদ দরগাহ শরীফ মাঠে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে “সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক”। জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, জাতির অভিভাবক—একজন সত্যিকারের মুরব্বি। দেশের সংকটময় সময়গুলোতে তিনি জনগণের ভরসা। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে পারেন।”
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান পিপি, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া,আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া ও সাধারণ সম্পাদক আকতার খান, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর বাহার,উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন জালু ও এলাই মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহসীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ আহমেদ, সদস্য সচিব নয়ন ভূঁইয়া, বিএনপি নেতা সোহেল খান খাদেম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, সাবেক আহ্বায়ক ইমরান মোল্লা, সদস্য সচিব মোবারক মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে খরমপুর দরগাহ শরীফে শতাধিক মুসল্লি, ফকির ও অসহায় মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়। প্রধান অতিথি কবীর আহমেদ ভূইয়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দরগাহ জিয়ারত করেন। পরে দরগাহ শরীফের প্রধান ইমাম দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার