চিলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় চিলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সার্বিক অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি চায়না বেগম প্রমুখ।
দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন, মানববন্ধন কর্মসূচি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চিলমারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী