তাড়াশে বেগম রোকেয়া দিবস উদযাপন
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যমত হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস উদ্যাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র্যালী, অদম্য নারী পুরুস্কার ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আযয়োজনে উপজেলা অডিটরিয়াামে দিবসটি উ্যাপন করা হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তাড়াশের কৃতি সন্তান রাজশাহী বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এম বি সৈয়েবুর রহমান। এ সময় তাঁর আবেক ঘন বক্তব্য সবাইকে আপ্লুত করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ থানার নবাগত ওসি হাবিবুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার প্রমুখ। আলোচনা শেষে তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অব.) মোসলেম উদ্দিনের সহধর্মিণী রত্মগর্ভা মা শামসুন নাহারকে অদম্য নারী হিসেবে সম্মাননা পুরুস্কার দেয়া হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেখ সাদি সোহাগ কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার অংশ বিশেষ আবৃতি করে শোনান । যা সবাইকে মুগ্ধ করে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী