ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

এলজিডির আওতার ঠাকুরগাঁওয়ে ৫৩০জন মহিলার মানবেতর জীবনযাপন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-১২-২০২৫ দুপুর ৪:৪৯

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) এর আওতায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩(জঊজগচ-৩)” নামে প্রকল্পটি ২০২০ সালের জুলাই মাসে শুরু হয়ে এবং ৩০শে জুন/২০২৪ সালে সমাপ্ত হয়। উক্ত প্রকল্পে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গরীব, বিধাব ও স্বামী পরিত্যাক্তা অসহায় মহিলাগন কাজ করে থাকেন। উক্ত প্রকল্পে নিয়োজিত মহিলাগন পাঁকা রাস্তার পাশের্^ ভেঙ্গে যাওয়া সোল্ডার মাটি ভরাটের মাধ্যমে মেরামত করে থাকেন। বর্তমানে সংশ্লিষ্ট মহিলারা কর্মরত না থাকায় রাস্তার পাশের্^ মাটি ভেঙ্গে গিয়ে পাঁকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে যা মেরামতে সরকারের খরচ পরিমানে আগের তুলনায় অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। প্রতি ইউনিয়নে ১০ জন করে মহিলা নিযুক্ত থাকে সে হিসেবে ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়নে ৫৩০জন আর সারাদেশব্যাপী প্রায় ৪৫৭৮০ জন মহিলা কর্মরত ছিল। নিযুক্ত মহিলাগন দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরী প্রাপ্ত হন। তাঁরা দৈনিক হাজিরা হিসেবে ২৫০/- টাকা যার ১৭০/- টাকা নগদে ও ৮০/- হারে সঞ্চয় তাঁদের ব্যাংক হিসাবে জমা রাখা হত যা তাঁরা প্রকল্পের শেষে অর্থাৎ ৩০ শে জুন/২০২৪ ইং এর পরে প্রাপ্ত হয়েছেন। প্রকল্পটি ২০২৪ সালের জুন মাসে সমাপ্ত হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীসহ অসহায় মহিলারা তাঁদের চাকুরী হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রকল্পটি বার বার পাশ করার জন্য একনেকে উঠলেও এ বিষয়টি মাননীয় উপদেষ্টাগনের সুদৃষ্টিগোচর হয়নি। ৮ই মার্চ নারী দিবস উপলক্ষ্যে বিভন্ন অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টাগন নারীদের বিষয়ে সম-অধিকার, অংশ গ্রহনের সমতার কথা উল্লেখ করলেও   তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৪(জঊজগচ-৪)” নামে প্রকল্পটি কেন একনেকে পাশ হচ্ছেনা সে বিষয়ে স্থানীয় সরকারের মাননীয় উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন