গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে কর্মসূচির সূচনা হয়।
দিনটি শুরু হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। পরে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের সামনে দুর্নীতিবিরোধী সচেতনতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
পতাকা উত্তোলন ও মানববন্ধনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য দেন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়বদ্ধতা বাড়লে এবং সবাই সততার সঙ্গে দায়িত্ব পালন করলে দুর্নীতি নির্মূলের পথ আরও সহজ হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও নীতিনিষ্ঠ করে গড়ে তোলার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ