নেত্রকোণায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
নেত্রকোণায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Aid International–এর নেত্রকোণা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) এ উপলক্ষ্যে শোভাযাত্রাটি জেলা শহরের ডিসি অফিসের সামনের সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ,মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এডভোকেট রুকন উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শোয়াইব আলম শিশির। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক শহীদূর রহমান মিথুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়েল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাংস্কৃতিক সম্পাদক শিউলী আক্তারসহ সংগঠনের বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনায় বক্তারা জনবান্ধব রাজনীতির দাবি জানিয়ে মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি দিবসটিকে কেন্দ্র করে জেলাজুড়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।
Aminur / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান