আমড়াতলী পাঁচথুবীকে মহানগরে একীভূত করা হবে - মনিরুল হক চৌধুরী
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, অবহেলিত গোমতী উত্তরের জনপদ আমড়াতলী পাঁচথুবীকে মহানগরে একীভূত করা হবে। এ জনপদকে নগরায়নে রূপ দিতে গোমতীর উপর দরকার হলে ২০ টি ব্রীজ নির্মাণ করা হবে। কুমিল্লা মেডিকেল কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আলাদা ক্যাম্পাস গোমতীর উত্তরে স্থাপর হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের শিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মোনাজাত পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত হাজারো বিএনপি নেতা কর্মীকে তাহাজ্জুদ পড়ে দোয়া করতে বললেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেনি। স্বৈরাচার সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। আজ তিনি সংকটাপন্ন। আমরা কেবল তার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা ভীষণ প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। জাতির কপাল ভালো ক্রান্তিলগ্নে ড. ইউনুসের মতো লোক দেশের দায়িত্বভার নিয়েছে। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন।
দোয়ায় মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক প্যানেল মেয়র হাজী আবদুস সালাম মাসুক, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, তরিকুল ইসলাম সূজন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান