দৌলতখানে সুপারি বাগান থেকে বৃদ্ধের গলাকাটা মৃতদেহ উদ্ধার
ভোলার দৌলতখানে আব্দুল সাত্তার (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবিউল্লাহ হাওলাদার বাড়ির সুপারি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। নিহত আব্দুল সাত্তার ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্লাহর ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল সাত্তার কয়েক দিন ধরে তার বাগানের সুপারি ছুরি হওয়ার আশঙ্কায় বাগানেই রাত্রিযাপন করছেন। গতকাল রাতে ওই বৃদ্ধকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ওই বাগানেই ফেলে যায়। সকালে স্থানীয়রা তার গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করতে তদন্ত চলছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার