ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কোপা আমেরিকা আয়োজন নিয়ে চাপে ব্রাজিল প্রেসিডেন্ট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১২:২৫

উরুগুয়ে এবং আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন নিয়ে সমস্যা দেখা দেওয়ায় একেবারে শেষ মুহূর্তে তা স্থানান্তরিত হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার (কনমেবল) প্রধান আলেসান্দ্রো দোমিনিগেস এই ঘোষণা করে ধন্যবাদ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বলসোনারোকে। কিন্তু কোপা আয়োজনে রাজি হওয়ায় প্রেসিডেন্ট এখন চাপে।

ব্রাজিলে এখনও প্রত্যেক দিন ৬০,০০০ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। গত তিন মাসে শুধু স্বাস্থ্য কর্মীদের মধ্যেই মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ প্রতিরোধ করা বা প্রতিষেধক দেওয়ার অভিযানে পুরোপুরি ব্যর্থ বলসোনারোর সরকার। বহু মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। 

বিরোধীরা দাবি তুলেছেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধানকে তলব করে প্রশ্ন করা হোক যে, দেশে করোনা নিয়ে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকা করার সম্মতি দিলেন কেন? মামলা গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের বিচারপতি সরকারকে নির্দেশ দিয়েছেন, কোপা আয়োজনের বিশদ পরিকল্পনা জানাতে। কী ভাবে করোনা স্রোতের মধ্যে কোপা আমেরিকা করা সম্ভব, তা জানাতে হবে বলসোনারো সরকারকে।

দেশটির প্রাক্তন এক স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘‘ব্রাজিলের মানুষের জন্য প্রতিষেধকের চেয়ে অনেক দ্রুত গতিতে ছুটে আসছে কফিন। এর মধ্যে ওরা কোপা আমেরিকা করছে। সাধারণ বু্দ্ধিটুকুও লোপ পেয়েছে।’’ 

ব্রাজিলে যে কোপা হবে, সেই ঘোষণার দু’দিন আগেই লক্ষ লক্ষ মানুষ পথে নেমে সরকার বিরোধী প্রতিবাদ মিছিলে যোগ দেন। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলে দিচ্ছেন, ‘‘জীবনের বিরুদ্ধে গোল করতে যাচ্ছে ব্রাজিল। শুধু ভাইরাস এই প্রতিযোগিতা দেখে উৎসব করবে, আর কেউ নয়।’’

 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে