এক সিরিজে দুই সেঞ্চুরি করেও বেতন কমছে কোহলির
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন বিরাট কোহলি। দুই সেঞ্চুরিতে রীতিমতো প্রোটিয়াদের কচুকাটা করেছেন। আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাও রান পেয়েছেন। ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করার পরও এই দুই ভারতীয় ব্যাটারের বেতন কমছে।
ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই দুই ব্যাটার আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও আছেন সেরা দুইয়ে। ৩৮ বছর বয়সী রোহিত আছেন চূড়ায় আর ৩৭ বছর বয়সী কোহলি দুইয়ে। মাঠের ক্রিকেটেও সেটার ছাপ আছে। তবে শুধু এক ফরম্যাটে খেলায় তাদের বেতন কমছে।
২০২৪–২৫ মৌসুমের চুক্তিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছিলেন এ+ ক্যাটাগরিতে। যদিও তারা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-এর পর গত জুনে এই সংস্করণ থেকে অবসর নেন। এই বছর টেস্টকেও বিদায় বলে দিয়েছেন তারা।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি হতে যাওয়া সেই সভায় বিসিসিআইয়ের এর শীর্ষ কর্মকর্তারা কোহলি ও রোহিতের চুক্তির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
২০২৪–২৫ মৌসুমে (১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) রোহিত ও কোহলি এ+ ক্যাটাগরিতে আছেন জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে। আসন্ন মৌসুমে তাদের এ+ ক্যাটগরিতে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। গত মৌসুমে তারা টেস্ট খেলার ভিত্তিতে শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন। তবে এখন শুধু রোহিত-কোহলি খেলছেন ওয়ানডেতে। তাতে তাদের গ্রেড নেমে যেতে পারে ‘এ’ তে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ