চার হারে আট ধাপ পেছাল ঋতুপর্ণারা
নারী ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সবশেষ চার ম্যাচের সবকটিতে হেরে র্যাঙ্কিংয়ে এ অবনমন নারী দলের। সর্বশেষ নারী ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছিল। ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।
গত তিন মাসের মধ্যে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হেরেছে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স খেলান। তার এই তত্ত্বের কারণে থাইল্যান্ডে বাংলাদেশ ৮ গোল হজম করে। দেশে ফেরার পর এ নিয়ে সমালোচনা হলেও তিনি অনড় থাকেন।
আজারবাইজান ও মালয়েশিয়ার ম্যাচ বাংলাদেশের জন্য সুযোগ ছিল একশর নিচে র্যাঙ্কিং নিয়ে আসা। উল্টো বাটলারের হাই লাইন ডিফেন্সে বাংলাদেশে ঘরের মাঠেও দুই ম্যাচ হেরেছে। এতে আট ধাপ পেছাল।
বাংলাদেশ জুন মাসে শক্তিশালী মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে।
মিয়ানমারের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ড্র করেন ঋতুপর্ণারা। যার ইতিবাচক প্রভাবে বাংলাদেশ ফিফার র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছিল।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ